× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেরপুরে বাকপ্রতিবন্ধী কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার

শেরপুর প্রতিবেদক

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫ ২১:১২ পিএম

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫ ২১:১৫ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের সাহাব্দীরচর দশানীপাড়া গ্রাম থেকে সাদিয়া বেগম নামে এক বাকপ্রতিবন্ধী কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) সকালে এলাকাবাসী খবর দিলে শেরপুর সদর থানার পুলিশ ঘটনাস্থল থেকে এ লাশ উদ্ধার করে।

নিহত সাদিয়া সদর উপজেলার সাহাব্দীচর গ্রামের জামাদার মিয়ার মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের উপপরিদর্শক (এসআই) তারেক।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শেরপুর সদর উপজেলার সাহাব্দীরচর গ্রামের কমর আলীর ছেলে জামাদার মিয়ার সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলছে তার ভাই ও গোষ্ঠীর অন্যান্যদের সঙ্গে। এ দিকে রবিবার রাতে কোনো এক সময় বাকপ্রতিবন্ধী সাদিয়াকে বসতবাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দুরে কে বা কারা কুপিয়ে গলা কেটে হত্যা করে জামাদার মিয়ার জমিতে ফেলে রাখে। সোমবার সকালে এলাকাবাসী সাদিয়ার লাশ দেখতে পেয়ে পুলিশ ও পরিবারের লোকজনকে খবর দেয়। শেরপুর সদর থানার পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। 

এসআই তারেক বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশ শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে সাদিয়ার মা ছাড়া বাবা ও পরিবারের অন্যান্য লোকজন এলাকা থেকে গা ঢাকা দিয়েছেন। এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ব্যাপারে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা