× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চুরির অভিযোগে বাসা থেকে তুলে নিয়ে শ্রমিককে পিটিয়ে হত্যা

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫ ১৫:৩৭ পিএম

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫ ১৫:৫৬ পিএম

চুরির অভিযোগে বাসা থেকে তুলে নিয়ে শ্রমিককে পিটিয়ে হত্যা

লক্ষ্মীপুরের রায়পুরে অটোরিকশার ব্যাটারি চুরির দায়ে আবুল কালাম নামে এক শ্রমিককে মারধর করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৬ জানুয়ারি) উপজেলার মধ্য কাঞ্চনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত কালাম উপজেলার কাঞ্চনপুর গ্রামের ছানা উল্যা পাটোয়ারীর ছেলে। তিনি পেশায় ইটভাটার শ্রমিক। পরিবার নিয়ে হায়দরগঞ্জ বাজার এলাকায় ভাড়া থাকতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে রায়পুর উপজেলার কাঞ্চনপুর এলাকা থেকে মাসুদ আলম নামে এক ব্যক্তির অটোরিকশার ব্যাটারি চুরি হয়। রবিবার বিকালে জিসান নামে এক যুবক স্থানীয় ভূঁইয়া রাস্তার একটি দোকানে চুরি হওয়া ব্যাটারি বিক্রি করতে যায়। পরে তাকে স্থানীয় লোকজন আটক করে। চুরির ঘটনায় কালামসহ আরও কয়েকজন জড়িত বলে জানান তিনি। পরে ওদিন রাতে জিসানকে সঙ্গে নিয়ে লোকজন গিয়ে কালামকে তুলে আনা হয়।

নিহতের স্ত্রী রেহানা আক্তার জানান, গতকাল রবিবার রাতে উপজেলার হায়দরগঞ্জ বাংলা বাজার এলাকা থেকে জিসান নামে এক ব্যক্তিসহ ৫ থেকে ৬ জন মাইক্রোবাস করে কালামকে তুলে নিয়ে যায়। এ সময় তারা পরিবারের লোকজনকে ভয়-ভীতি দেখান। অপহরণকারীরা তাদেরকে জানায়, কয়েকদিন আগে কালাম একটি অটোরিকশার ব্যাটারি চুরি করেছে, এজন্য তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। আজ সকালে তাকে একটি বাগান থেকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক স্থানীয় দুইজন বাসিন্দা জানায়, মাসুদের ব্যাটারির চুরির অভিযোগে কালামকে ধরে এনে রাতভর সুপারি বাগানে বেঁধে রেখে নির্যাতন করা হয়। সকালেও তাকে মারধর করা হয়েছে। মারধরের একপর্যায়ে কালাম মারা যায়।

ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘গণপিটুনির খবর জানতে পেরে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনাটি তদন্ত চলছে। এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা