× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নড়াইলে পিকআপ-ট্রাক সংঘর্ষে নিহত ১

নড়াইল প্রতিবেদক

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫ ১১:৫৯ এএম

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫ ১২:০৯ পিএম

নড়াইলে পিকআপ-ট্রাক সংঘর্ষে নিহত ১

নড়াইলে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দয়াল দাস নামে পিকআপ চালক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

সোমবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার যশোর-কালনা মহাসড়কের হাওয়াইখালি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দয়াল দাস যশোরের কেশবপুর উপজেলার সুজাপুর গ্রামের নারান দাসের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে নড়াইল সদর উপজেলার যশোর-কালনা মহাসড়কের হাওয়াইখালি ব্রিজ এলাকায় যশোরগামী মুরগি বহনকারী পিকআপের সঙ্গে বিপরীত থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ও ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে আনলে জরুরি বিভাগের চিকিৎসক পিকআপচালক দয়াল দাসকে মৃত ঘোষণা করেন।

তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা