× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বার্ষিক বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫ ১৯:৫৫ পিএম

বার্ষিক বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ

বার্ষিক বেতন বৃদ্ধির দাবিতে রবিবার (৫ জানুয়ারি) সকালে গাজীপুর মহানগরীর জিরানী এলাকায় বিক্ষোভ করেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় আশপাশের কারখানার শ্রমিকদের তাদের সঙ্গে আনতে সেসব প্রতিষ্ঠানের ফটকে গিয়ে বিক্ষোভ করেন। এতে আশপাশের বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, সরকার ঘোষিত ৯ ভাগ বার্ষিক বেতন বৃদ্ধিতে বলা আছে, যাদের চাকরির এক বছর পূর্ণ হয়নি তাদের বেতন বৃদ্ধি করা হবে না। কিন্তু জিরানী এলাকার আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকদের দাবি, অন্যদের বেতন বৃদ্ধি করা হলে তাদেরও বেতন বৃদ্ধি করতে হবে। বেতন বৃদ্ধির দাবিতে গতকাল সকাল থেকে বিক্ষোভ শুরু করেন তারা। পরে তারা আশপাশের সব কারখানার সামনে বিক্ষোভ করে সেসব কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য করেন।

আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানার কয়েকজন শ্রমিক জানান, আগে যারা চাকরি নিয়েছেন তারাও শ্রমিক, নতুন যাদের সাত-আট মাস হয়েছে তারাও তো শ্রমিক। অন্যদের বেতন বৃদ্ধি করতে হলে নতুনদের বেতন বৃদ্ধি করতে হবে। নতুন শ্রমিক যাদের এক বছর পূর্ণ হয়নি তাদেরও বেতন বৃদ্ধি করতে হবে। বেতন বৃদ্ধি করা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তারা।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর সহকারী পুলিশ সুপার আবু তালেব বলেন, বার্ষিক বেতন বৃদ্ধির দাবিতে আইরিশের শ্রমিকরা সকাল থেকে বিক্ষোভ শুরু করেন। তাদের বিক্ষোভের কারণে আশপাশের কারখনায় ছুটি ঘোষণা করা হয়েছে। কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা