× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পায়রা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান মাসুদ ইকবাল

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫ ১৯:৩১ পিএম

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫ ১৯:৩৮ পিএম

রিয়ার এডমিরাল মাসুদ ইকবাল।

রিয়ার এডমিরাল মাসুদ ইকবাল।

পায়রা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন রিয়ার এডমিরাল মাসুদ ইকবাল। রবিবার ৫ জানুয়ারী সকালে তিনি রিয়ার এডমিরাল আব্দুল্লাহ আল মামুন চৌধুরী'র স্থলাভিষিক্ত হন। 

গত ১৭ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আব্দুল্লাহ আল মামুন চৌধুরীকে বাংলাদেশ নৌবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়। রিয়ার এডমিরাল মাসুদ ইকবালকে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে বদলি করা হয়।

১ জানুয়ারি পায়রা বন্দর কর্তৃপক্ষের নবাগত চেয়ারম্যান রিয়ার এডমিরাল মাসুদ ইকবাল নৌ-পরিবহন মন্ত্রনালয়ে যোগদান করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা