× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২৩ বছর পর গ্রেপ্তার পূর্ণিমা ধর্ষণ মামলার আসামি

সিরাজগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫ ২১:৪৯ পিএম

২৩ বছর পর গ্রেপ্তার পূর্ণিমা ধর্ষণ মামলার আসামি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার আলোচিত স্কুলছাত্রী পূর্ণিমা রানী শীল ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে ২৩ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৪ জানুয়ারি) রাতে উপজেলার পূর্বদেলুয়ায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জহুরুল ইসলাম (৪২) ওই গ্রামের জিল্লুর রহমান বেলালের ছেলে।

২০০১ সালের ৮ অক্টোবর সন্ধ্যায় জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সহিংসতার জের ধরে উপজেলার পূর্বদেলুয়া গ্রামের অনিল চন্দ্র শীলের মেয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী পূর্ণিমা রানী শীল (১২) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। পরে তাকে একটি কচুক্ষেতে ফেলে রাখা হয়। ওই সময় তার বাড়িঘর ভাঙচুর এবং তার মা, বাবা ও ভাইকেও মারধর করা হয়েছিল। সেই সময় এই ঘটনাটি দেশব্যাপী আলোচিত হয়েছিল।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান জানান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জহুরুল ইসলাম ঘটনার পরই মালয়েশিয়ায় চলে গিয়েছিল।

তিন-চার মাস আগে সে দেশে ফিরে এসে বিভিন্ন স্থানে পলাতক ছিল। স্বজনদের সঙ্গে দেখা করতে শুক্রবার রাতে সে নিজ বাড়িতে আসে। এরপর গোপন সংবাদ পেয়ে রাতেই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা