× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বামীর গোপনাঙ্গ কেটে পালাল স্ত্রী

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫ ২০:৪৯ পিএম

স্বামীর গোপনাঙ্গ কেটে পালাল স্ত্রী

নোয়াখালী সদর উপজেলায় পারিবারিক দ্বন্দ্বের জেরে স্বামীর গোপনাঙ্গ কেটে পালানোর অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। শনিবার (৪ জানুয়ারি) সকালে উপজেলার ধর্মপুর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আবুল কালাম ধর্মপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় শাহেদুল ইসলাম নামে একজন বলেন, আবুল কালামের স্ত্রী সুমি আক্তারকে জমি রেজিস্ট্রি না দেওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে রাতে ঝগড়া ও কথা-কাটাকাটি হয়। পরে সকালে আবুল কালাম ঘুমে থাকা অবস্থায় স্ত্রী ধারালো ব্লেড দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে আহত করে। তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। ঘটনার পরে স্ত্রী সুমি আক্তার পালিয়ে গেছেন।

সুধারাম মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, ঘটনা জানার পর পুলিশ হাসপাতালে গিয়ে ভুক্তভোগীর অভিযোগ শুনেছে। তারাও থানায় এসেছে। আমরা চিকিৎসা নেওয়ার জন্য ঢাকায় যেতে বলেছি। অভিযুক্ত স্ত্রী লাপাত্তা হয়েছেন। লিখিত অভিযোগ পেলে দ্রুত মামলা রুজু করা হবে বলেও জানান তিনি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা