গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিবেদক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫ ১০:০৬ এএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫ ১০:৪৮ এএম
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। প্রবা ফটো
ঘন কুয়াশার কারণে সাড়ে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। কুয়াশার ঘনত্ব কেটে গেলে শনিবার (৪ জানুয়ারি) সকাল ৮টায় পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
এর আগে কুয়াশার পরিমাণ বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে শুক্রবার রাত সাড়ে ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখেন ঘাট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে শুক্রবার রাত সাড়ে ১১টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত দৌলতদিয়া-পাটুরিয়া রুটে সাড়ে ৮ ঘণ্টা ফেরি সার্ভিস বন্ধ ছিল।