× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আলু ক্ষেতে প্রশিক্ষণ বিমান

বগুড়া ব্যুরো

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২২ ১৯:৩১ পিএম

আপডেট : ২৯ নভেম্বর ২০২২ ১৯:৩২ পিএম

প্রশিক্ষণ বিমান পিটি-৬ উড্ডয়ন পরই আলুর ক্ষেতে অবতরণ করে। ছবি: প্রবা

প্রশিক্ষণ বিমান পিটি-৬ উড্ডয়ন পরই আলুর ক্ষেতে অবতরণ করে। ছবি: প্রবা

বগুড়ায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়নের অল্পসময় পরই জরুরি অবতরণ করেছে। বিমানের ভেতরে থাকা দুই বৈমানিকের কোনো ক্ষতি হয়নি।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল ১০টা ৩৫ মিনিটে এরুলিয়া বিমান বন্দর সংলগ্ন কদমতলী গ্রামের একটি আলুর ক্ষেতে বিমানটি অবতরণ করে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।

দুর্ঘটনা কবলিত বিমানটি দেখার জন্য বিপুল সংখ্যক মানুষ ভিড় করেন। খবর পেয়ে কাহালু থানার একদল পুলিশও সেখানে যায়। 

পাশের বড় মোহর গ্রামের বাসিন্দা আজাহার আলী জানান, আলুর জমিতে পড়া বিমানটির তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।

আইএসপিআরের সহকারী পরিচালক মো. নূর ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, বগুড়ার এরুলিয়া বিমান বন্দরে অবস্থিত বিমান বাহিনীর ফ্লাইং ইন্সট্রাক্টর স্কুল হতে মঙ্গলবার সকাল ১০টা ৩৪ মিনিটে পিটি-৬ নামে একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়ন শুরু করে। বৈমানিক ছিলেন গ্রুপ ক্যাপ্টেন মাহবুব এবং স্কোয়াড্রন লিডার হালিমুর। তবে যান্ত্রিক ত্রুটির কারণে উড্ডয়নের পরেই ১০টা ৩৫ মিনিটে ওই বিমানটি বিমান বন্দর সংলগ্ন এলাকায় জরুরি অবতরণ করে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, দুর্ঘটনায় পতিত প্রশিক্ষণ বিমানটি বিমান বাহিনীর নিজস্ব তত্ত্বাবধানে মেরামতযোগ্য।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা