× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার

চাঁদপুর প্রতিবেদক

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫ ১৫:৫৯ পিএম

জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে কচুয়ায় ওয়াকাথন । প্রবা ফটো

জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে কচুয়ায় ওয়াকাথন । প্রবা ফটো

"নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার" এই প্রতিপাদ্যে চাঁদপুরের কচুয়ায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।

কচুয়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে ওয়াকাথন কর্মসূচীর পালন করা হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাহিদ ইসলামের সভাপতিত্বে ওয়াকাথন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী।

ওয়াকাথান শেষে মুক্ত আড্ডায় প্রধান অতিথি  মুহাম্মদ হেলাল চৌধুরী বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর দেশের দারিদ্র্য, প্রবীণ ব্যক্তি, সুবিধাবঞ্চিত শিশু, কিশোর-কিশোরী, বিধবা ও স্বামী নিগৃহীতা নারী, গুরুতর অসুস্থ রোগী ও প্রান্তিক জনগোষ্ঠীসহ অসহায় মানুষের কল্যাণ ও উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি, কচুয়া  থানার ওসি এম এ হালিম , প্রাথমিক শিক্ষা অফিসার পারভীন আক্তার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা