× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনী আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার সভাপতি হলেন লিয়াকত আলী ভূইয়া

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫ ১৩:৩৯ পিএম

আপডেট : ০২ জানুয়ারি ২০২৫ ১৬:৪৪ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফেনী জেলার আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক লিয়াকত আলী ভূইয়া। তিনি বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ফেনী জেলা জামায়াতের সাবেক আমির।

বুধবার (১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন মাদ্রাসার অধ্যক্ষ মুফতি ফারুক আহমদ।

তিনি জানান, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সভাপতি পদে অধ্যাপক লিয়াকত আলী ভূইয়াকে মনোনীত করেছেন। বর্তমান কমিটির শুধুমাত্র সভাপতি পদে পরিবর্তন হয়েছে। ট্রাস্ট কর্তৃক পরিচালিত কমিটিগুলো আগের মত রয়েছে। শুধুমাত্র সভাপতির শূন্য পদে পরিবর্তন হয়েছে। এ পদ পরিবর্তনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নাম প্রস্তাব করা হয়েছিল এবং সেটি তারা অনুমোদন করেছেন।

তিনি আরও জানান, এটি ১১ সদস্য বিশিষ্ট কমিটি। এখানে আগের সবাই দায়িত্ব পালন করবেন। শুধুমাত্র সভাপতি নতুন দায়িত্ব পালন করবেন।

এদিকে অধ্যাপক মাওলানা লিয়াকত আলী ভূইয়া সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা