রাজবাড়ী প্রতিবেদক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪ ১৬:৪২ পিএম
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের ধরা পড়া ১৮ কেজির বোয়াল ৫২ হাজারে বিক্রি। প্রবা ফটো
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের ধরা পড়েছে ১৮ কেজি ওজনের একটি বোয়াল মাছ। মাছটি দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। পরে প্রকাশ্যে নিলামে ২ হাজার ৮৫০ টাকা কেজি দরে ৫১ হাজার ৩০০ টাকায় কিনে নেন চাঁদনী এন্ড মৎস্য আড়তের মালিক চাঁন্দু মোল্যা।
সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে দৌলতদিয়া মৎস্য আড়তে মাছটি প্রকাশ্যে নিলামে বিক্রি হয়।
দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটের মাছ ব্যবসায়ী চাঁদনী এন্ড আরিফা মৎস্য আড়তের মালিক চাঁন্দু মোল্যা বলেন, পদ্মা নদীতে সকালে জাল ফেলে কালাম হলদার। তার জালে মাছটি ধরা পড়ে। মাছটি বিক্রির উদ্দেশ্য নিয়ে আসলে প্রকাশ্যে নিলামে ২ হাজার ৮৫০ টাকা কেজি দরে ৫১ হাজার ৩০০ টাকায় কিনে নেই। পরে একজন মাছ ক্রেতার কাছে ২ হাজার ৯০০ টাকা কেজি দরে ৫২ হাজার ২০০ টাকায় বিক্রি করেছি।