× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অন্তর্বর্তী সরকার ঢাকায় বসে কোনো পরিকল্পনা করবে না: উপদেষ্টা ফাওজুল

কিশোরগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪ ২২:১৭ পিএম

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, হাওরে অলওয়েদার সড়ক নির্মাণের ফলে সৃষ্ট সমস্যা সমাধানে কাজ করছে সরকার।

শনিবার (২১ ডিসেম্বর) কিশোরগঞ্জের ইটনা উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, অলওয়েদার সড়ক ঠিক রেখে বন্যা মোকাবিলায় নদীগুলো ড্রেজিংয়ের মাধ্যমে পুন:খননের উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, 'হাওরের উপজেলার সঙ্গে একদিকে কিশোরগঞ্জ জেলা সদরের সংযোগ এবং সিলেটের সঙ্গে সংযোগ অগ্রাধিকার ভিত্তিতে দেখা হবে। বন্যা মোকাবিলায় প্রয়োজনে হাওরের নদীগুলো ড্রেজিং করা হবে।'

ফাওজুল কবির আরও বলেন, 'সড়কটি নিয়ে বেশ কিছুদিন ধরে বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে। যেহেতু সড়কটা হয়ে গেছে, তাই এর ভালো-মন্দ নিয়ে আলোচনা করে   সমস্যা সমাধানে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।'

তিনি বলেন, 'এখন থেকে অন্তর্বর্তীকালীন সরকার ঢাকায় বসে কোনো পরিকল্পনা করবে না। মানুষের সঙ্গে কথা বলে মানুষ যেটা চায়, মানুষের যেটা প্রয়োজন আমরা সেটাই করবো। কারণ, দেশের জনগণের পাশাপাশি ২৪-এর আন্দোলনের ছাত্র-জনতার প্রতি দায়বদ্ধতা আছে আমাদের।'

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা