× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩ দিনের বিজয় উৎসব শুরু

কক্সবাজার অফিস

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪ ১৪:৫৫ পিএম

কক্সবাজারে শুরু হয়েছে তিন দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় উৎসব। মঙ্গলবার শহরের শহীদ দৌলত ময়দানে এ উৎসবের উদ্বোধন করা হয়। প্রবা ফটো

কক্সবাজারে শুরু হয়েছে তিন দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় উৎসব। মঙ্গলবার শহরের শহীদ দৌলত ময়দানে এ উৎসবের উদ্বোধন করা হয়। প্রবা ফটো

‘মুক্তিযুদ্ধের বিজয় আমাদের অহংকার’ স্লোগানে কক্সবাজারে শুরু হয়েছে তিন দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় উৎসব। গতকাল মঙ্গলবার বিকালে কক্সবাজার পাবলিক লাইব্রেরি ও ইনস্টিটিউটের শহীদ দৌলত ময়দানে ‘মুক্তিযুদ্ধের বিজয় উৎসব উদযাপন পরিষদ-কক্সবাজার’-এর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ উৎসবের উদ্বোধন করা হয়।

আয়োজকরা জানিয়েছেন, বিজয় উৎসবে উদীচী, খেলাঘর আসর ও সত্যেন সেন শিল্পী গোষ্ঠীসহ ৩০টি সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করবে। প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে মুক্তিযুদ্ধভিত্তিক বিজয়ের স্মৃতিচারণমূলক কথামালা, গান, নাটক ও নৃত্যসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন সম্মুখ মুক্তিযোদ্ধা মোজাফফর আহমেদ ও মনসুর আলম। উদ্বোধন ঘোষণার পরপরই পরিবেশিত হয় উদ্বোধনী দলীয় সংগীত। এরপর বের হয় বিজয় শোভাযাত্রা। এটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ দৌলত ময়দানে এসে শেষ হয়।

উদ্বোধনী বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমেদ বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ প্রতিটি জাতির জীবনে একবারই আসে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতা বাঙালি জাতির অস্তিত্বের ঠিকানা। মুক্তিযুদ্ধের মহান চেতনাকে সমুন্নত রেখে বৈষম্যহীন আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন, বিজয় উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ ও স্বাগত বক্তব্য রাখেন উদযাপন পরিষদের আহ্বায়ক সুবিমল পাল পান্না। মুক্তিযোদ্ধা মনসুর আলম, মুক্তিযুদ্ধের বিজয় উৎসব উদযাপন পরিষদের কো-চেয়ারম্যান খোরশেদ আলম ও সদস্য সচিব নাছির উদ্দিন, সাংস্কৃতিক সংগঠক উৎপল বড়ুয়া, দীপক শর্মা দিপু, এম জসিম উদ্দিন, মনির মোবারকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে অনুষ্ঠিত হয় শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এতে শতাধিক শিশু-কিশোর বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করে। 

উৎসবস্থলে বসেছে স্থানীয় উদ্যোক্তাদের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠানের ২০টি স্টল। এসব স্টলে রয়েছে কুটির ও হস্তশিল্পের পণ্য, পিঠাপুলিসহ নানা পসরা। এ ছাড়া উৎসবে আগত দর্শনার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়সহ নানা চিকিৎসাসেবা প্রদান করছে সামাজিক সংগঠন তারুণ্যের অভিযাত্রিক ও ইউনিয়ন হাসপাতাল। এবারে বিজয় উৎসবের বর্ণাঢ্য আয়োজন উপভোগ করতে অংশগ্রহণ করেছে শত শত দর্শনার্থী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা