× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজবাড়ীতে ২ জনের মৃত্যুদণ্ড, আরও ৫ জনের যাবজ্জীবন

রাজবাড়ী সংবাদদাতা

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২২ ১৬:৩০ পিএম

আপডেট : ২৮ নভেম্বর ২০২২ ১৬:৫৬ পিএম

আসামিদের আদালতে নেওয়া হচ্ছে। ছবি : প্রবা

আসামিদের আদালতে নেওয়া হচ্ছে। ছবি : প্রবা

রাজবাড়ী জেলা যুবদলের সাবেক আহবায়ক শামসুল আলম বাবলু হত্যার মামলার রায় দিয়েছে আদালত। সোমবার (২৮ নভেম্বর) বিকালে  এই রায় দেন জেলা ও দায়রা জজ রুহুল আমিন।

রায়ে রাজবাড়ী পৌরসভার সাবেক কাউন্সিলর মীর এনাম আলী বাচ্চু এবং সানোয়ার হোসেন জকি নামে দুই আসামিকে মৃত্যুদন্ড এবং ইয়াকুব, রশিদ, রানা, শাহিন ও ফরহাদ হোসেন বাপ্পিকে যাবজ্জীবন করাদন্ড দেওয়া হয়। এ মামলায় আরও চারজনকে খালাস দিয়েছে আদালত। খালাসপ্রাপ্তরা হলেন আরিফ, খায়রু, আরিফ কুলি ও উজ্জ্বল। 

আদালতের পিপি শেখ উজীর আলী মামলার নথির বরাতে বলেন, ২০১২ সালের ২৩ আগষ্ট রাতে রাজবাড়ী জেলা শহরের বিনোদপুর এলাকায় জেলা যুবদলের সাবেক আহবায়ক শামসুল আলম বাবলুকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় বাবলুর ভাই শহিদুল ইসলাম বাদী হয়ে ২৫ আগষ্ট রাজবাড়ী থানায় ১৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এর মধ্যে ১১ জনের বিরুদ্ধে পুলিশ চার্জশীট প্রদান করে।

সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এই রায় দিল।

পিপি বলেন, রায়ে তারা সন্তুষ্ট। সাজাপ্রাপ্তদের মধ্যে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি সানোয়ার হোসেন জকি এবং সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে রানা ও ফরহাদ হোসেন বাপ্পি পলাতক রয়েছেন। ধরা পড়ার পর তাদের সাজা শুরু হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা