× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব নিহত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪ ২২:৩৭ পিএম

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪ ২২:৩৮ পিএম

নিহত ড. মো. ফরহাদ হোসেন।

নিহত ড. মো. ফরহাদ হোসেন।

বরিশালের মুলাদীতে থ্রি-হুইলার (মাহেন্দ্র) উল্টে চাপা পড়ে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব নিহত হয়েছেন। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকালে উপজেলার কাজিরচর প্যাদার হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মুলাদী থানার ওসি জানিয়েছেন। 

নিহত ড. মো. ফরহাদ হোসেন (৫০) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (বেসরকারি বিশ্ববিদ্যালয়-১) উপসচিব। তিনি মুলাদী সদর উপজেলার চর লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা মাওলানা আব্দুল কাদেরের ছেলে। 

মুলাদী থানার ওসি জহিরুল আলম বলেন, চর লক্ষ্মীপুর গ্রামের নন্দীর বাজারে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপসচিব ড. মো. ফরহাদ হোসেন। মাহফিলে যোগ দিতে বিকালে মুলাদীর উদ্দেশে রওনা দেন। মীরগঞ্জ থেকে খেয়া পার হয়ে একটি থ্রি-হুইলারে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। তিনি চালকের পাশের আসনে বসেন। থ্রি-হুইলারটি প্যাদার হাট বাজার এলাকায় পৌঁছলে একটি কুকুর সামনে পড়ে। কুকুরটিকে বাঁচাতে চালক থ্রি-হুইলার ব্রেক করে। এতে থ্রি-হুইলার উল্টে গিয়ে নিচে চাপা পড়েন উপসচিব। তখন মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ওসি আরও জানান, দুর্ঘটনার পর চালক পালিয়েছেন। থ্রি-হুইলারে থাকা অপর দুই নারী যাত্রী আহত হয়েছেন। তবে গুরুতর নয়। পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা