× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনীতে ব্যবসায়ীকে হত্যাচেষ্টা মামলায় ভূমি কর্মকর্তা গ্রেপ্তার

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪ ২৩:৪৫ পিএম

আপডেট : ২৯ নভেম্বর ২০২৪ ২৩:৪৭ পিএম

ফেনীতে ব্যবসায়ীকে হত্যাচেষ্টা মামলায় ভূমি কর্মকর্তা গ্রেপ্তার

ব্যবসায়ীকে হত্যাচেষ্টার মামলায় ফেনীর দাগনভূঞা থেকে ইউনিয়ন ভূমি কর্মকর্তা বজলুর রহমান টিপুকে (৫৪) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে  এ ঘটনা ঘটে। টিপু দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারি কর্মকর্তা।

পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জেরে গত ১৫ আগস্ট রাতে সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের বাদুরিয়া গ্রামের পোল্ট্রি ব্যবসায়ী ওমর ফারুককে কুপিয়ে হত্যার চেষ্টা করে টিপু ও তার সহযোগীরা। এ ঘটনায় পরদিন টিপুকে প্রধান আসামি করে থানায় মামলা করেন আহত ফারুক। বজলুর রহমান টিপু উপজেলার বাদুরিয়া গ্রামের বদিউর রহমানের ছেলে।

সোনাগাজী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ‘ঘটনার পর থেকে টিপু পলাতক ছিলেন। শুক্রবার দাগনভূঞা পৌর শহরের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা