× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংঘবদ্ধ ধর্ষণসহ হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিবেদক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪ ২০:৪৬ পিএম

আপডেট : ২৯ নভেম্বর ২০২৪ ২০:৫৪ পিএম

গ্রেপ্তারকৃত মো. মাহফুজ।

গ্রেপ্তারকৃত মো. মাহফুজ।

পাবনার ভাঙ্গুড়ায় নাবালিকাকে সংঘবদ্ধ ধর্ষণসহ হত্যা মামলার মো. মাহফুজ নামে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২-এর সদস্যরা। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে নাটোরের বড়াইগ্রাম থানাধীন কচুয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। 

গ্রেপ্তার মাহফুজ জেলার ভাঙ্গুড়া উপজেলার কৈডাঙ্গা গ্রামের হাফিজুল ইসলামের ছেলে এবং কৈডাঙ্গা গ্রামের এক নাবালিকাকে সংঘবদ্ধ ধর্ষণসহ হত্যা মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি। 

র‌্যাব-১২ জানায়, গত ৯ সেপ্টেম্বর জেলার ভাঙ্গুড়া উপজেলার কৈডাঙ্গা গ্রামের শফিকুল ইসলামের নাবালিকা মেয়ে সানজিদা খাতুন সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়ে পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় সানজিদার পিতা বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় চারজনকে আসামি করে একটি সংঘবদ্ধ ধর্ষণসহ হত্যা মামলা করেন। মামলা সূত্রে র‌্যাব গত বৃহস্পতিবার রাতে জেলার বড়াইগ্রামের কচুয়া এলাকায় অভিযান চালিয়ে আসামি মাহফুজকে গ্রেপ্তার করে। পরে তাকে ভাঙ্গুড়া থানায় হস্তান্তর করা হয়। 

মামলা সূত্রে জানা গেছে, ভাঙ্গুড়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী সানজিদা খাতুনের নীরব নামে স্থানীয় এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু প্রেমের আড়ালে কৌশলে সানজিদার আপত্তিকর ভিডিও মোবাইলে ধারণ করে যুবক নীরব। গত ১০ সেপ্টেম্বর বখাটে নীরব ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে সানজিদাকে কলেজ থেকে কৈডাঙ্গা গ্রামের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। সেখানে আগে থেকেই উপস্থিত থাকা নীরবের দুই বন্ধু মাহফুজ ও রমজান পালাক্রমে ধর্ষণ করে সানজিদাকে। একপর্যায়ে সানজিদার আর্ত-চিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সানজিদার মৃত্যু হয়।

ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘সংঘবদ্ধ ধর্ষণসহ হত্যা মামলার এজাহারনামীয় আসামি মাহফুজকে আটক করে গতকাল (বৃহস্পতিবার) জেলহাজতে পাঠানো হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা