× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পেকুয়ায় সিএনজি চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার

পেকুয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪ ১২:২২ পিএম

আপডেট : ২৯ নভেম্বর ২০২৪ ১২:৩৫ পিএম

পেকুয়ায় সিএনজি চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার

সিএনজি চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পেকুয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মৌলভীপাড়া- ফাঁসিয়াখালী উঁচু ব্রিজ নামক স্থান থেকে এদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি নম্বরবিহীন চোরাই সিএনজি উদ্ধার করা হয়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন বাঁশখালী উপজেলার পশ্চিম চাম্বল ৩ নম্বর ওয়ার্ডের মুন্সিখিল এলাকার আমির হোসেনের ছেলে কাইসার হামিদ, মহেশখালী উপজেলার মাতারবাড়ী উত্তর রাজঘাট এলাকার আবু তাহেরের ছেলে মো. রুস্তম ও আবদুল জলিলের ছেলে মোক্তার হোসেন।

ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, পেকুয়া থানা পুলিশের বিশেষ অভিযানে সিএনজি চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় চোরাই একটি সিএনজি গাড়ি জব্দ করা হয়। পেকুয়া থানায় এদের বিরুদ্ধে মামলা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা