× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধোবাউড়ায় সাফজয়ী ৬ নারী ফুটবলারকে সংবর্ধনা

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪ ২২:৫২ পিএম

ধোবাউড়ায় সাফজয়ী ৬ নারী ফুটবলারকে সংবর্ধনা

টানা দ্বিতীয়বার সাফজয়ী নারী ফুটবল দলের একই গ্রামের ৬ সদস্যকে নিজ উপজেলায় সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) ময়মনসিংহের ধোবাউড়ায় সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের পৃষ্ঠপোষকতায় তাদের এ সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনাপ্রাপ্তরা হলেন- কলসিন্দুরের সানজিদা আক্তার, মারিয়া মান্দা, তহুরা খাতুন, শামসুন্নাহার সিনিয়র, শামসুন্নাহার জুনিয়র ও শিউলি আজিম। 

সোমবার বিকালে কলসিন্দুর থেকে গাড়ি বহর দিয়ে ধোবাউড়ায় সংবর্ধনাস্থলে তাদের নিয়ে আসা হয়। পরে ফুটবলারদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দ এমরান সালেহ প্রিন্স। 

অনুভূতি ব্যক্ত করে মারিয়া মান্দা বলেন, ‘আপনাদের কাছ থেকে সংবর্ধনা পেয়ে আমরা খুশি। এরকম সংবর্ধনা আরও ভালো খেলার অনুপ্রেরণা যোগায়।’ 

সানজিদা আক্তার বলেন, ‘আপনাদের কাছে একটা দাবি আমাদের কলসিন্দুর টু তারাকান্দার রাস্তাটা সংস্কার করে দিবেন। যে রাস্তা দিয়ে আমাদের চলতে কষ্ট হয়, সে রাস্তা দিয়ে এলাকার বয়স্ক মানুষরা কিভাবে চলে। এটা আমি আমাদের টিমমেটদের পক্ষ থেকে দাবি।’ 

ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, পতিত স্বৈরাচার, খুনি হাসিনা সরকার ক্রীড়াকে গুরুত্ব দেয়নি। বরং যখন কোন অর্জন খেলোয়াড়রা বয়ে এনেছে তখনই সকল অর্জনকে দলীয়করণ করে নিজেদের স্বার্থে ব্যবহার করে প্রচার করেছে। 

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বলেন, হাসিনা সরকার ক্রীড়াঙ্গনকে দলীয়করণ করে ধ্বংস করে দিয়েছে। খেলাধুলার মাধ্যমে আমরা বাংলাদেশকে মাদকমুক্ত করতে চাই। 

অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, এই কলসিন্দুরের মেয়েরা সারাবিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে। তারা জাতির গর্ব। আমি এই ধোবাউড়াকে ক্রীড়াপল্লী হিসাবে গড়ে তুলতে চেষ্টা করবো।

সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজ উদ্দিনের সভাপতিত্বে আনিছুর রহমান মানিকের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক শামীম আজহার, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকির হোসেন বাবলু, সদস্য সচিব রোকননুজ্জামান সরকার, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এনায়াতুল্লাহ কালাম, সদস্য সচিব মোতাহার হোসেন তালুকদার, বিএনপি নেতা ব্রিগ্রেডিয়ার জেনারেল শামস প্রমুখ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা