× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারাদেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যতটুকু প্রয়োজন ততটুকু সংস্কার করে একটি নির্বাচন দিন : নুরুল ইসলাম মনি

বরগুনা প্রতিবেদক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪ ২২:১৯ পিএম

যতটুকু প্রয়োজন ততটুকু সংস্কার করে একটি নির্বাচন দিন : নুরুল ইসলাম মনি

‘অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র করছে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। নির্বাচন আয়োজনে যতটুকু সংস্কার প্রয়োজন, ততটুকু করে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে।’

সোমবার (২৫ নভেম্বর) বিকালে বেতাগী কলেজ মাঠে বেতাগী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম মনি।

নুরুল ইসলাম মনি আরও বলেন, ফ্যাসিবাদ সরকার দেশে ঢুকতে চায় এবং দেশকে অস্থিতিশীল করতে চায়। ইতোমধ্যে তারা আনসার ও সংখ্যালঘুদের মাধ্যমে দেশের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা চালিয়েছে। বিগত ১৭ বছর মানুষ আওয়ামী লীগের গুম, হত্যা, দখলবাজ, আয়না ঘর দেখেছে। তাই বাংলাদেশের মানুষ এখন সচেতন, তারা ফ্যাসিবাদ হাসিনাকে আর চায় না।

বেতাগী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং সাবেক সভাপতি মো. শাহজাহান খান কবিরের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি ফজলুল হক মাস্টার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল কবির বাবুল, মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি শারমিন সুলতানা আসমা, সাবেক সাংগঠনিক সম্পাদক কেএম সফিকুজ্জামান মাহফুজ, রেজবি উল কবির, হুমায়ুন হাসান শাহীন প্রমুখ।

বরগুনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কেএম সফিকুজ্জামান মাহফুজ বলেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম মনির নেতৃত্বে উপজেলাভিত্তিক জনসভা স্থানীয় নেতাকর্মীদের একত্রিত করছে। আগামীতে জেলা ও উপজেলার সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে নতুন উদ্যমে এগিয়ে যাবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা