× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হত্যার ১৭ বছর পর তিনজনের যাবজ্জীবন

কুমিল্লা সংবাদাদাতা

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২২ ১৬:৫১ পিএম

আপডেট : ২৭ নভেম্বর ২০২২ ১৭:০৮ পিএম

 আসামিদের আদালতে নেওয়া হচ্ছে। ছবি : প্রবা

আসামিদের আদালতে নেওয়া হচ্ছে। ছবি : প্রবা

জমি নিয়ে বিরোধের জেরে কুমিল্লার মনির হত্যাকাণ্ডের ১৭ বছর পর তিনজনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। 

কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৪-এর বিচারক বেগম সেলিনা আক্তার রবিবার (২৭ নভেম্বর) দুপুরে এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন জেলার হোমনা উপজেলার জগন্নাথকান্দি ইউনিয়নের জাকির হোসেন, কাজল  ও হানিফ। রায় ঘোষণার সময় হানিফ পলাতক থাকলেও জাকির ও কাজল উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. মুজিবুর রহমান বাহার প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

এজাহারের বরাতে আইনজীবী মুজিবুর রহমান জানান, ২০০৫ সালে কুমিল্লার হোমনা উপজেলার মনির হোসেন চুল কাটাতে গিয়ে নিখোঁজ হন। পরে কাঁঠালিয়া নদীতে তার মরদেহ পায় স্থানীয়রা। এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেন নিহতের বাবা আবদুল হামিদ। ২০০৬ সালে পুলিশ মামলায় চারজনের নাম উল্লেখ করে চার্জশিট দেয়। পরে তারা স্বীকার করেন সম্পত্তির বিরোধের জেরে মনিরকে তারা হত্যা করেছেন। আসামিদের একজন আগেই মারা গেছেন।

আইনজীবী মুজিবুর রহমান বাহার আরও বলেন, ‘ঘটনার ১৭ বছর পর এই রায় হয়েছে। রায়ে আমরা সন্তুষ্ট।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা