× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাগলা কুকুরের কামড়ে আহত ৩২

বরগুনা প্রতিবেদক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪ ২১:১৮ পিএম

আপডেট : ২২ নভেম্বর ২০২৪ ২১:২৭ পিএম

পাগলা কুকুরের কামড়ে আহত ৩২

বরগুনার আমতলী উপজেলায় এক পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ৩২ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ নভেম্বর) সকাল থেকে দুপুর ১২টার মধ্যে আমতলী পৌরসভার ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

খোঁজ নিয়ে জানা যায়, আমতলী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এমএ কাদের ও নান্নু মোল্লা সড়কে হঠাৎ করে একটি কালো রঙের পাগলা কুকুর ঘোরাফেরা করতে শুরু করে। এ সময় প্রথমে ওই এলাকার এনএসএস অফিসের সাপোর্ট স্টাফ মাসুদ রানাকে কুকুরটি আক্রমণ করে কামড় দিয়ে পালিয়ে যায়। পরে একই ওয়ার্ডের বিভিন্ন এলাকার শিশুসহ আরও ৩১ জনকে ওই কুকুর কামড়ে আহত করে। পরে বিভিন্ন সময়ে কামড়ানো আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

এদিকে কুকুরের কামড়ে ৩২ জন আহতের খবর ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েছে আমতলী পৌরশহরের বাসিন্দারা। এ ছাড়া কুকুরটিকে ধরতে না পারায় নতুন করে আবারও আক্রমণের শঙ্কায় রয়েছেন তারা।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মনিরুজ্জামান খান বলেন, ‘কুকুরের কামড়ে আহত হয়ে আসা রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে কয়েকজনকে বরগুনা জেনারেলের হাসপাতালে পাঠানো হয়েছে।’

আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক মুহাম্মদ আশরাফুল আলম বলেন, কুকুরের কামড়ে আহত হওয়ার ঘটনা শুনেছি। পৌরসভার সংশ্লিষ্ট শাখাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা