× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ব্যক্তিবিশেষকে খুশি করতে বিভিন্ন স্থানে বাহারি রেলস্টেশন করা হয়েছে’

পার্বতীপুর ও দিনাজপুর প্রতিবেদক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪ ১৬:২৯ পিএম

আপডেট : ২২ নভেম্বর ২০২৪ ১৬:৪১ পিএম

পার্বতীপুরে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শনে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। প্রবা ফটো

পার্বতীপুরে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শনে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। প্রবা ফটো

বিগত সরকার রেলের উন্নয়নের নামে কোটি কোটি টাকা অপচয় করেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন, সেতু ও রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, যা ইচ্ছে তাই করেছে তারা। প্রয়োজন না থাকলেও ব্যক্তিবিশেষকে খুশি করতে গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে বাহারি রেলস্টেশন তৈরি করেছে।

শুক্রবার (২২ নভেম্বর) বেলা ১১টায় দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা আরও বলেন, শধু ট্রেন নয়, সব জায়গায় নেটওয়ার্ক বিস্তৃত করা হলেও সুযোগ-সুবিধা এবং যাত্রীদের সেবার মান উন্নয়নে নজর দেওয়া হয়নি। চরম ভোগান্তি ভোগ করছেন যাত্রীরা।

কর্ণফুলী টানেলের লোকসান নিয়ে তিনি বলেন, ১০ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণ করলেও কোনো যানবাহন চলাচল করতে পারছে না।

যোগাযোগ খাতে এমন অনিয়ম ও অসংগতি খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, দেশে রেলপথ, নৌপথ ও সড়কপথে প্রয়োজন ছাড়া কী কী অসংগতিপূর্ণ কাজ করা হয়েছে এবং নানা রকম প্রকল্পসহ মেগা প্রজেক্টের কাজ হাতে নেওয়া হয়েছিল; সেগুলোর আদৌ কোনো প্রয়োজন ছিল কি না, সেগুলোতে কী ধরনের অনিয়ম-অসংগতি রয়েছে আমরা খতিয়ে দেখছি এবং চিহ্নিত করছি। এরপর অপ্রয়োজনীয় স্থানে যেগুলো রয়েছে সেগুলো বাদ দিয়ে জনগণের জন্য যেগুলো প্রয়োজন সেগুলো যেকোনো পথেই হোক সংস্কার বা নির্মাণ করা হবে।

তিনি আরও বলেন, দেখুন দেশে অসংখ্য মেগা প্রজেক্ট হাতে নেওয়া হয়েছিল। এখন দেখতে পাচ্ছি এগুলো কারণ ছাড়াই করা হয়েছে।

উপদেষ্টা ফাওজুল বলেন, যাত্রীসেবা বাড়াতে নতুন করে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। জনবল সংকটসহ রেলের উন্নয়নে নতুন করে চিন্তাভাবনা করা হচ্ছে।

লোকোমোটিভ কারখানা পরিদর্শন শেষে প্রধান নির্বাহী কর্মকর্তার মিলনায়তনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন উপদেষ্টা।

এ সময় রেল সচিবসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা