× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝালকাঠির সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেপ্তার

ঝালকাঠি প্রতিবেদক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪ ১৩:২১ পিএম

আপডেট : ২১ নভেম্বর ২০২৪ ১৪:৫৩ পিএম

সাবেক এমপি শাহজাহান ওমর। ছবি : সংগৃহীত

সাবেক এমপি শাহজাহান ওমর। ছবি : সংগৃহীত

ঝালকাঠি-১ আসনের (রাজাপুর-কাঁঠালিয়া) সাবেক এমপি শাহজাহান ওমরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে তাকে গ্রেপ্তার দেখায় রাজাপুর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন।

গ্রেপ্তারের পর আদালতে নেওয়া হলে জেলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আফরোজা বিনতে শহিদ তাকে কারাগারে পাঠান। ২০২৩ সালের ৪ ডিসেম্বর কাঁঠালিয়ায় বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে নিজ এলাকায় যাওয়ার পথে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার উত্তর পিংড়িতে তার ওপর হামলা হয়। তার গাড়ি ভাঙচুর করা হয়। এতে শাহজাহান ওমর ও তার গাড়িচালক আহত হন।

শাহজাহান ওমরের সফরসঙ্গী বাবুল মৃধা রিপনসহ একাধিক অনুসারী জানান, ৫ আগস্টের পর তিনি বৃহস্পতিবার নিজ এলাকায় আসার পথে কয়েকজন যুবক তার গাড়িতে হামলা করেন। এ সময় গাড়ির গ্লাস ভেঙে শাহজাহান ওমরের হাতে পড়লে তিনি রক্তাক্ত হন। গাড়ির চালকসহ কয়েকজন আহত হন। ঘটনার পর তিনি নিজ বাড়িতে গিয়ে কিছুক্ষণ থেকে থানায় যান। এরপর তিনি থানা হেফাজতে ছিলেন।

এদিকে তিনি থানায় আসার খবর ছড়িয়ে পড়লে তাকে গ্রেপ্তারের দাবিতে ছাত্রদল ও যুবদল থানার সামনে বিক্ষোভ মিছিল করে।

রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন বলেন, কাঁঠালিয়ায় বিএনপি অফিস ভাঙচুরের মামলায় সাবেক এমপি শাহজাহান ওমরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

উল্লেখ্য, বিএনপির সঙ্গে প্রায় ৪০ বছরের রাজনৈতিক সম্পর্ক শেষ করে দ্বাদশ সংসদ নির্বাচনের কয়েক দিন আগে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন শাহজাহান ওমর। দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে জয়ী হন তিনি। তবে ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন।।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা