× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবি, মানববন্ধন

জয়পুরহাট প্রতিবেদক

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪ ২১:৩৩ পিএম

আপডেট : ২০ নভেম্বর ২০২৪ ২১:৪০ পিএম

দুই আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবি, মানববন্ধন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জাফরপুর রেলস্টেশনে রাজশাহী-চিলাহাটিগামী দুটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা। বুধবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে রেলস্টেশনটির প্ল্যাটফর্মে এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে গণিপুর-জাফরপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিপুলসংখ্যক স্থানীয় লোকজন অংশগ্রহণ করে। 

এ সময় বক্তব্য দেনÑ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির জলবায়ুবিষয়ক সম্পাদক ও বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের পরিচালক লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুৎ, সোনামুখী ইউপি চেয়ারম্যান ডিএম রাহেল রাহেল ইমাম প্রমুখ। 

মানববন্ধনে অংশগ্রহণকারী স্থানীয় একাধিক বাসিন্দা জানায়, জাফরপুর রেলস্টেশনটি অনেক পুরোনো। একসময় রেলস্টেশনটিতে সবগুলো লোকাল ট্রেন যাত্রাবিরতি করত। ধীরে ধীরে লোকাল ট্রেন কমতে শুরু করায় শুধু রাজশাহীগামী উত্তরা ও খুলনাগামী রকেট মেইল ট্রেন যাত্রাবিরতি করত। বছরখানেক আগে রাজশাহীগামী উত্তরা মেইল ট্রেনটি কর্তৃপক্ষ বাতিল করায় এখন শুধু রকেট মেইল ট্রেনটি স্টেশনটিতে যাত্রাবিরতি করছে। এই এলাকার জনগণ, শিক্ষার্থীরা উত্তরা মেইল ট্রেনের মাধ্যমে রাজশাহী চলাচল করত। এলাকাবাসীসহ শিক্ষার্থীদের সুবিধার্থে জাফরপুর স্টেশনে রাজশাহী চলাচলকারী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ও তিতুমীর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি এখন স্থানীয়দের কাছে সময়ের দাবি।

সোনামুখী ইউপি চেয়ারম্যান ডিএম রাহেল ইমাম বলেন, ‘জাফরপুর রেলস্টেশনে যদি রাজশাহীগামী বরেন্দ্র ও তিতুমীর এক্সপ্রেস ট্রেন দুটির যাত্রাবিরতি দেওয়া হয়, তাহলে আমরা এলাকাবাসী উপকৃত হবো।’

স্থানীয় বাসিন্দা কৃষক দলের কেন্দ্রীয় নেতা লায়ন সিরাজুল ইসলাম বলেন, ‘এই এলাকার প্রচুর ছেলেমেয়ে শিক্ষানগরী রাজশাহীতে লেখাপড়া করে। এসব শিক্ষার্থীদের আক্কেলপুর রেলস্টেশনে গিয়ে ট্রেনে উঠতে হয়। আমরা জাফরপুর রেলস্টেশনে রাজশাহী চলাচলকারী বরেন্দ্র ও তিতুমীর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন করেছি। এটা আমাদের যৌক্তিক দাবি।’

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থী বিমল পাল বলেন, ‘শুধু শিক্ষার্থীরাই নয় এলাকার যেকোনো অসুস্থ রোগীকে চিকিৎসায় রাজশাহী হাসপাতালে আনা-নেওয়ার সহজ ও নিরাপদ যোগাযোগমাধ্যম ট্রেন। সে কারণেও আমরা এ স্টেশনে ট্রেন দুটির যাত্রাবিরতি চাইছি। আমরা ঢাকাগামী কোনো ট্রেনের যাত্রাবিরতির দাবি করিনি। আমাদের দাবি মানতে রেলওয়ে কর্তৃপক্ষকে অনুরোধ করছি।’

আক্কেলপুর রেলস্টেশনের মাস্টার হাসিবুল ইসলাম বলেন, ‘জাফরপুর রেলস্টেশনটি একজন পোটারের দায়িত্বে চালু রয়েছে। স্টেশনে দীর্ঘদিন ধরে অন্য কোনো ট্রেন যাত্রাবিরতি করে না। এখন শুধু খুলনাগামী রকেট মেইল ট্রেনটি যাত্রাবিরতি করে। তবে রকেট মেইল ট্রেনটি বেসরকারি ব্যবস্থায় চালু থাকায় স্টেশন থেকে টিকিট বিক্রি করা হয় না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা