× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে বাঞ্ছারামপুরে ১৪৪ ধারা জারি

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪ ২২:৪৬ পিএম

আপডেট : ১৯ নভেম্বর ২০২৪ ২২:৫০ পিএম

বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে বাঞ্ছারামপুরে ১৪৪ ধারা জারি

উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে হওয়া সংঘর্ষের ঘটনায় ১৪৪ ধারা জারি করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায়। মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত সম্মেলনস্থলসহ পুরো পৌর এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে।

বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আবুল মুনসুর মঙ্গলবার রাত পৌণে ১০টার দিকে প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যা থেকেই এ আদেশ কার্যকর করা হবে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা নাগাদ এ আদেশ বলবৎ থাকবে। ওই সময় উল্লেখিত স্থানের মধ্যে কোথাও কোনও ধরণের সভা-সমাবেশ করা যাবে না।  

বুধবার সকালে এসএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাঞ্ছারামপুর উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন হওয়ার কথা। এতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো। এরই মধ্যে সোমবার সম্মেলনবিরোধী পক্ষ মিছিল বের করলে এতে প্রতিপক্ষের লোকজন হামলা করে। পরে দুই পক্ষের মধ্যে হওয়া সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন। এক পক্ষ সম্মেলন করার বিষয়ে ও অন্য পক্ষ প্রতিহতের বিষয়ে অনঢ় থাকেন। এ অবস্থায় প্রশাসন ১৪৪ ধারা জারি করলেন। 

গত ২৩ অক্টোবর বাঞ্ছারামপুর, কসবা, আখাউড়া উপজেলা ও পৌর এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিএনপির সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। ওই চারস্থানেই বিএনপির একাধিক পক্ষ রয়েছে। বাঞ্ছারামপুরের সম্মেলনের নতুন তারিখ ঘোষণার জন্য জেলা ও উপজেলা বিএনপি নেতৃবৃন্দকে লিগ্যাল নোটিশও পাঠানো হয়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা