× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই : আশরাফ উদ্দিন

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪ ০৬:৫২ এএম

আপডেট : ১৯ নভেম্বর ২০২৪ ১৭:৪১ পিএম

তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই : আশরাফ উদ্দিন

বিএনপির কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, ‘দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়তে চাই। যেখানে কোনো বৈষম্য থাকবে না।

সোমবার (১৮ নভেম্বর) বিকালে কমলনগর উপজেলা বিএনপির উদ্যোগে আশরাফ উদ্দিন নিজানের বাসভবনের সামনে ‘৩১ দফা সংস্কার প্রস্তাব, আগামী জাতীয় সংসদ নির্বাচন ও রামগতি-কমলনগরের প্রেক্ষাপট’ শীর্ষক মতবিনিময় সভা তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম কাদের। এতে বক্তব্য দেন কমলনগর উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক এম দিদার হোসেন, সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী, যুবদল নেতা আবু সাঈদ দোলনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল,কৃষকদল, শ্রমিক দল ও মহিলা দলসহ অঙ্গসংগঠনের নেতারা।

আশরাফ উদ্দিন নিজান বলেন, ‘এমপি ও চেয়ারম্যানরা নির্বাচনের আগে বলে আমাকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন। কিন্তু নির্বাচিত হলে তারা কি সেবা করে, না চুরি। এজন্যই এই চোরদের বিরুদ্ধে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করেছি এবং বিজয় অর্জন করেছি। ছাত্র আন্দোলনের বিজয়ের পর সারা দেশের ৩০০ এমপি পালিয়েছে, চেয়ারম্যানরা পালিয়েছে। কিন্তু আমরা তো কাউকে পালিয়ে যেতে বলিনি ‘

তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে এই রামগতিতে সাড়ে চার ও কমলনগরে ৯ হাজার বিএনপির নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। সরকার পতনের পর আমরা এখন পর্যন্ত একটা মামলাও আমরা করিনি। আমার নির্বাচনী এলাকা এ রামগতিতে বৈষম্যবিরোধী ছাত্র মারা গেছে। আমরা কোনো মামলা করিনি।

আশরাফ উদ্দিন নিজান আরও বলেন, এই মাঠে দাঁড়িয়ে আমি বলেছিলাম। শেখ হাসিনা, আপনি ভোট দিতে পারবেন, সরকারও গঠন করতে পারবেন কিন্তু এবার টিকতে পারবেন না। ঠিকই ৬ মাসও টিকতে পারেনি। ছয় মাসের মাথায় সবাইকে পালাতে হয়েছে।

নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, জনগনের সঙ্গে ভাল ব্যবহার করতে হবে। মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে হবে। বিএনপি জনমানুষের দল। এই দলে কোনো খারাপ লোকের জায়গা হবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই ঐকবদ্ধ। আমাদের মধ্যে কোনো দলাদলি বা গ্রুপিং করা যাবে না। ধৈর্য সহকারে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংগঠনমুখী হতে হবে। বিএনপির মাঠে ভোট আছে, জনসমর্থন আছে, আপনাদের কারণে যেন কোনোভাবেই তা নষ্ট না হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা