× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আশুলিয়ায় নিখোঁজ শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ

আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪ ০০:২০ এএম

আপডেট : ১৬ নভেম্বর ২০২৪ ০০:৩০ এএম

আশুলিয়ায় নিখোঁজ শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ

ঢাকার আশুলিয়া থেকে নিখোঁজ হওয়া শিশু হৃদয়কে (৭) উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করেছে আশুলিয়া থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদ।

পুলিশ জানায়, গত ১৪ নভেম্বর দুপুর আড়াইটার দিকে শিশু হৃদয় গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে তার মায়ের সঙ্গে আশুলিয়ার জামগড়া এলাকায় বেড়াতে এসে হারিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে শিশুটিকে উদ্ধার করে আশুলিয়া থানার নারী ও শিশু হেল্প ডেক্সে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তার নিখোঁজ হওয়ার বিষয়টি জানতে পারে পুলিশ। জিজ্ঞাসাবাদে শিশুটি জানায়, তার নাম হৃদয় এবং তার বাবা গাজীপুরের শ্রীপুরের একটি হোটেলে কাজ করে।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় গতকাল শুক্রবার এসআই হারুনুর রশিদের নেতৃত্বে আশুলিয়া থানা পুলিশের একটি টিম শিশু হৃদয়ের পরিবারের সন্ধানে নামে। প্রথমে শ্রীপুরসহ আশপাশের এলাকায় সকল হোটেলে তার বাবার খোঁজ করলেও কোনো সন্ধান পাওয়া যায় না। এ সময় পুলিশ শিশুটিকে গাড়ির সামনে বসিয়ে আশুলিয়ার জিরানী বাজার পৌঁছলে শিশুটি একটি রাস্তার গলি দেখিয়ে তার বাসায় যাওয়ার রাস্তা দেখায়। এ সময় শিশুটিকে শনাক্তের পর তার মা কুলসুম বেগমের কাছে হস্তান্তর করেন এসআই হারুনুর রশিদ। পরে নিখোঁজ শিশুকে খুঁজে পাওয়ায় আশুলিয়া থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার পরিবার। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা