× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চরফ্যাশনে ধান সেদ্ধ করার বয়লার বিস্ফোরণে নিহত ১

চরফ্যাশন (ভোলা) প্রতিবেদক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪ ১৪:২৩ পিএম

আপডেট : ১৫ নভেম্বর ২০২৪ ১৫:২৪ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ভোলার চরফ্যাশনে ধান সেদ্ধ করার মেশিনের বয়লার বিস্ফোরণের ঘটনায় মো. আল আমিন মা‌ঝি নামে একজন নিহত হয়েছেন। মো. ফিরোজ নামে আরও একজন আহত হয়েছেন।

শুক্রবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মাদ্রাজ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত মো. আল আমিন মা‌ঝি ওই ওয়ার্ডের জ‌লিল মা‌ঝি বা‌ড়ির মো. আবদুল জ‌লিল মা‌ঝির ছেলে।

প্রত‌্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, ভোর থেকে আল আমিনের নেতৃত্বে তার ভাই ফিরোজ মা‌ঝিসহ কয়েকজন মে‌শিনে ধান সেদ্ধ করার কাজ কর‌ছিলেন। ওই সময় হঠাৎ মে‌শিনের বয়লার বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই আল আমিনের মৃত‌্যু হয়। ফিরোজকে উদ্ধার করে প্রথমে চরফ‌্যাশন ও পরে ব‌রিশাল শেরেবাংলা মে‌ডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চরফ‌্যাশন থানার উপপরিদর্শক (এসআই) মো. ইয়া‌সিন সাইদ প্রতিদিনের বাংলাদেশকে ঘটনার সত‌্যতা নি‌শ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থ‌লে পৌঁছেছেন। বিষয়‌টি তদন্ত করছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা