× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় মেয়েকে হত্যার পর মায়ের ‘আত্মহত্যা’

বগুড়া অফিস

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪ ১৮:৩৫ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বগুড়ায় চার বছরের মেয়েকে হত্যার পর আত্মহত্যা করেছেন মা। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ডেপোইল পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- ওই এলাকার অটোচালক আব্দুল মমিনের স্ত্রী জুলেখা বেগম এবং তাদের সন্তান মুশফিকা খাতুন। এ সময় মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করেছেন পুলিশ। 

চিরকুটে লেখা ছিল- ‘আমি আমার মেয়েকে হত্যা করে আত্মহত্যা করলাম। আমাদের এই মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’ 

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.  শাহীনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি বলেন, জুলেখার স্বামী আব্দুল মমিন অটোভ্যান চালক। তিনি সকাল ৯টার দিকে ভাত খেয়ে বাসা থেকে বের হয়ে যান। জুলেখার শ্বশুর আবু বকর দুপুর ১২টার দিকে নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হন। নামাজ শেষ করে বাসায় ফিরলে জুলেখার কাছে ভাত দেওয়ার জন্য ডাকাডাকি করেন। দরজা বন্ধ এবং কোন সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন জুলেখা তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলছেন এবং নাতনী মুশফিকার মরদেহ বিছানায় পড়ে আছে। তিনি সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ দুইটি উদ্ধার করেন। 

ওসি মো.  শাহীনুজ্জামান আরও বলেন, শিশু মুশফিকাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। একটি চিরকুট পাওয়া গেছে সেখানে মৃত্যুর জন্য কাউকে দায়ী করা হয়নি। এছাড়া প্রাথমিক অবস্থায় দাম্পত্য কলহের ব্যাপারেও কোন তথ্য পাওয়া যায়নি।  আমরা চিরকুটের লেখাসহ সার্বিক ঘটনার তদন্ত করছি। আপাতত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা