× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাবেক এমপি বাহারের ভাতিজাসহ দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪ ১৮:২০ পিএম

আপডেট : ০৯ নভেম্বর ২০২৪ ১৮:৩১ পিএম

সাবেক এমপি বাহারের ভাতিজাসহ দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

কুমিল্লা-৬ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের ভাতিজাসহ দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে ‍পুলিশ। শনিবার (৯ নভেম্বর) নগরীর ঝাউতলা ও কান্দিরপাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের ভাতিজা কুমিল্লা মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ  বিষয়ক সম্পাদক হাবিবুর সাহরীন সায়ের। অপরজন কুমিল্লা মহানগরীর ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ মিয়া।

ওসি মহিনুল ইসলাম বলেন, ‘তাদের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা