× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কক্সবাজারে ‘বাইসস’-এর সভা থেকে ১৯ ইউপি সদস্য আটক

কক্সবাজার অফিস

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪ ১১:১৮ এএম

আপডেট : ০৯ নভেম্বর ২০২৪ ১১:৫০ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

কক্সবাজারে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থার (বাইসস) বৈঠক থেকে ১৯ জন ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৮ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে শহরের কলাতলী সড়কের হোটেল মোটেল জোনের ইউনি রিসোর্টের পঞ্চম তলার বলরুম থেকে তাদের আটক করা হয়।

আটকরা সেখানে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস), কক্সবাজার জেলার ব্যানারে ‘রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্থানীয় উন্নয়নে তৃণমূল জনপ্রতিনিধিদের করণীয়’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। শুক্রবার বিকাল ৩টায় শুরু হওয়া সভায় জেলার শতাধিক ইউপি সদস্য ও চেয়ারম্যান অংশগ্রহণ করেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উখিয়ার বিএনপি নেতা হিসেবে পরিচিত পালংখালীর ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিনের সভাপতিত্বে সভা থেকে আওয়ামী লীগপন্থি ইউপি সদস্যদের আটক করা হয়েছে।

ওসি বলেন, আওয়ামী লীগ সমর্থিত ইউপি সদস্যরা ইউনি রিসোর্টে গোপন বৈঠক করছেন এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচলনা করা হয়েছে। প্রশাসন বা কারও কাছ থেকে এ বৈঠকের অনুমতি নেওয়া হয়নি।

সভায় অনেক ইউপি সদস্য অংশ নেন উল্লেখ করে তিনি জানান, যাদের বিরুদ্ধে মামলা আছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং যাদের বিরুদ্ধে মামলা নেই তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

এদিকে আটক টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের সদস্য জহির আহমেদ বলেন, ‘জেলার ইউপি সদস্যদের নিয়ে গঠিত সংগঠন মেম্বারস অ্যাসোসিয়েশনের আলোচনা সভা ছিল। আমরা ৭০ জনের মতো ইউপি সদস্য উপস্থিত ছিলাম। সেখানে দেশের ক্রান্তিকালে কীভাবে কাজ করা যায় তা নিয়ে আলোচনা হচ্ছিল। হঠাৎ অতর্কিতভাবে পুলিশ ও সমন্বয়ক ঢুকে আমাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করে আটক করে। আমাদের যদি গোপন বৈঠক থাকত তাহলে সড়কের পাশে হোটেলে এত বড় অনুষ্ঠান হতো না। আমাদের হয়রানি করা হচ্ছে।’

পুলিশের কাছ থেকে ছাড়া পাওয়া মহেশখালীর ইউপি সদস্য সেলিম বলেন, ‘শুক্রবার আমাদের মেম্বারস অ্যাসোসিয়েশনের আলোচনা সভা ছিল। সেখানে সব রাজনৈতিক দলের মানুষও ছিল। কিন্তু এভাবেই আমাদের ভাইদের আটক করা হয়েছে, এর তীব্র নিন্দা জানাই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা