× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাটোরে ট্রাকচাপায় রিকশাচালকের মৃত্যু

বড়াইগ্রাম (নাটোর) প্রতিবেদক

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪ ১২:০০ পিএম

আপডেট : ০৬ নভেম্বর ২০২৪ ১২:৪৪ পিএম

নাটোরে ট্রাকচাপায় রিকশাচালকের মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে ট্রাকচাপায় এক রিকশাচালক মারা গেছেন। বাসের ধাক্কায় রিকশা থেকে ছিটকে সড়কে পড়লে পেছন থেকে আসা ট্রাক চাপা দেয় তাকে। এত ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মঙ্গলবার (৫ নভেম্বর) রাত ৯টার দিকে বনপাড়া-নাটোর মহাসড়কের উপজেলার বনপাড়া কালিকাপুর কারিগরি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতের নাম সামাদ আলী মণ্ডল। তিনি বনপাড়া পৌরসভার কালিকাপুর বুজুর আলী পাড়ার হোসেন আলী মণ্ডলের ছেলে।

স্বজনদের অভিযোগ, বনপাড়া হাইওয়ে থানা পুলিশ ঘাতক বাস ও ট্রাক শনাক্ত করতে পারলেও রহস্যজনক কারণে এজাহারে অজ্ঞাত হিসেবে উল্লেখ করেছে।

ওসি ইসমাইল হোসেন বলেন, যাত্রী নামিয়ে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় পড়ে যান সামাদ। পরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান। ঘাতক ট্রাক ও বাসটি শনাক্তের চেষ্টা চলছে। এজাহারে আপাতত অজ্ঞাত লেখা হয়েছে। শনাক্ত করা গেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা