× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিয়ানমার থেকে আসা রোহিঙ্গার কাছে মিলেছে অস্ত্র ও গুলি

কক্সবাজার অফিস

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪ ১১:৫২ এএম

আপডেট : ০৪ নভেম্বর ২০২৪ ১২:৩৪ পিএম

মিয়ানমার থেকে আসা রোহিঙ্গার কাছে মিলেছে অস্ত্র ও গুলি

কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে আসা এক রোহিঙ্গার কাছ থেকে একটি দেশি এলজি, ৫ রাউন্ড গুলি ও ১টি খালি খোসা উদ্ধার করেছে বিজিবি।

সোমবার (৪ নভেম্বর) ভোরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নাফ নদের জিম্বংখালী পয়েন্টে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

আটক ব্যক্তির নাম মো. আলম। তিনি উখিয়া উপজেলার বালুখালী ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-৭ ব্লকের হাবিবুর রহমানের ছেলে।

লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ বলেন, ভোরে টেকনাফে নাফ নদের জিম্বংখালী পয়েন্ট এলাকায় জলসীমার শূন্যরেখা অতিক্রম করে হাতে ছোট একটি ব্যাগসহ এক ব্যক্তিকে কূলের দিকে আসতে দেখেন বিজিবি সদস্যরা। তারা ওই ব্যক্তিকে থামার নির্দেশ দিলে দৌড়ে পালানোর চেষ্টা চালান। এ সময় ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়। পরে তার ব্যাগ তল্লাশি করে দেশি ১টি বন্দুক, ৫টি গুলি ও ১টি গুলির খালি খোসা উদ্ধার করা হয়।

বিজিবির এ কর্মকর্তা আরও বলেন, আটক ব্যক্তি স্বীকারোক্তি দিয়েছেন, তিনি রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক সক্রিয় সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। ইতঃপূর্বে টেকনাফের বিভিন্ন মার্কেট, দোকান ও বাড়িঘরে সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত ছিলেন তিনি। 

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা হয়েছে বলেও জানান লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা