× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২২ ১৩:১৯ পিএম

আপডেট : ২৬ নভেম্বর ২০২২ ১৩:৩২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত

ব্রাহ্মণবাড়িয়া আলাদা স্থানে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে।  

জেলা রেলওয়ে স্টেশন ও আশুগঞ্জের তালশহর রেলওয়ে স্টেশন এলাকায় শনিবার (২৬ নভেম্বর) সকালে নারী ও যুবকের মৃত্যু হয়।তবে তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক সালাউদ্দিন খান নোমান প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে ৯টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করে। ট্রেনটি সিলেটের উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় ৪০ বছরের এক নারী চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে নিহত হন। এর আগে আশুগঞ্জের তালশহর রেলওয়ে স্টেশন এলাকায় ঢাকাগামী রেললাইন থেকে ট্রেনে কাটা এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তিনি কোন ট্রেনে কাটা পড়েছে তা জানা যায়নি।

নিহতদের পরিচয় শনাক্তের জন্য কাজ করছে পুলিশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা