× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৈদ্যুতিক ফাঁদে বন্য হাতির মৃত্যু, কৃষক আটক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪ ১৭:০৬ পিএম

আপডেট : ০১ নভেম্বর ২০২৪ ১৭:০৭ পিএম

মৃত বন্য হাতি। ছবি : সংগৃহীত

মৃত বন্য হাতি। ছবি : সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ধানখেতে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে আটকে বন্য হাতির মৃত্যু হয়েছে। বন্যপ্রাণী হত্যার দায়ে বন বিভাগের কর্মকর্তারা স্থানীয় কৃষক শফিকুল ইসলামকে আটক করেছে।

শুক্রবার (১ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার বাটকুচি মৌচাক রাবার বাগান এলাকায় হাতিটির মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আমন ধান পাকতে শুরু করায় বন্য হাতি আগের চেয়ে বেশি আসতে শুরু করেছে। ফসল বাঁচাতে স্থানীয় কৃষকরা মাঠের চারপাশে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন।

রফিকুল ইসলাম বলেন, ‘প্রায় ৪০টি বন্য হাতির পাল খাবারের সন্ধানে বাটকুচি পাহাড়ের রাবার বাগান এলাকায় চলে এসেছিল। বৈদ্যুতিক খোলা তারের সংস্পর্শে এসে একটি হাতির ঘটনাস্থলেই মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে সেখানেই মৃত হাতিটিকে পুতে ফেলা হবে।’

তিনি বলেন, ‘ইতোমধ্যে কৃষক শফিকুল ইসলামকে আটক এবং তার জেনারেটর জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা