× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারাদেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দ্রুত নির্বাচন দিয়ে জবাবদিহিতার সরকার আনুন : আবদুল আউয়াল মিন্টু

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪ ২১:৫২ পিএম

আপডেট : ২৭ অক্টোবর ২০২৪ ২১:৫৯ পিএম

দ্রুত নির্বাচন দিয়ে জবাবদিহিতার সরকার আনুন : আবদুল আউয়াল মিন্টু

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, সংস্কার সেরে অতি দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেন। জবাবদিহিতামূলক সরকার ফিরিয়ে আনুন। সরকারকে আমরা সমর্থন দিয়েছি, সমর্থন দিয়ে যাব। আমরা সরকারের কাছে সুস্পষ্ট রোডম্যাপ চাই। যৌক্তিক সময় বলে দীর্ঘ সময়ক্ষেপণ ঠিক হবে না। টেকসই সংস্কার প্রয়োজন। টেকসই না হলে সংস্কার হবে মূল্যহীন।

রবিবার (২৭ অক্টোবর) দুপুরে ফেনীতে একটি জাতীয় দৈনিকের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুল আউয়াল মিন্টু বলেন, আমরা জুলাই-আগস্টে যারা অগ্রণী ভূমিকা রেখেছেন তাদেরকে স্মরণ করতে চাই। বিগত ১৬ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে শরিক হতে গিয়ে ১ লাখ ৫২ হাজার মামলায় ৬২ লাখ রাজনৈতিক নেতাকর্মীকে আসামি করা হয়েছিল। যারা গত ১৬ বছর ধরে আন্দোলন সংগ্রাম করেছেন তাদেরকে ভুলে গেলে চলবে না। আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, নানাভাবে নির্যাতিত হয়েছেন, তাদের ভুলে গেলে চলবে না। তাদের অবদানও স্মরণ করতে হবে।

তিনি বলেন, বিভক্তির মাধ্যমে সমাধান হবে না। যারা অন্যায় করেছে অবশ্যই তাদের বিচার হতে হবে। আইন নিজের হাতে তোলা যাবে না। এ সরকারকে জনগণের সরকার বলা যাবে। তবে গণতান্ত্রিক নির্বাচিত সরকার বলা যাবে না। পুরোনো দিনে কে কী করেছে তা ভুলে গিয়ে ফেনীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। অনুষ্ঠান শেষে তিনি একটি মামলায় হাজিরা দিতে ফেনীর আদালতে যান।

ফেনী সিটি গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মামুনুর রশিদের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাহাদাত হোসেন। পুলিশ সুপার হাবিবুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মোহাম্মদ বাতেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজবাহ উদ্দিন খান, জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, জ্যেষ্ঠ সাংবাদিক আবু তাহের প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা