× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘুসিতে বুক ছিদ্র হয়ে রক্তপাত, হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু

মিঠাপুকুর (রংপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪ ১৭:৫২ পিএম

আপডেট : ২৭ অক্টোবর ২০২৪ ১৮:১১ পিএম

অভিযুক্ত মোস্তফাকে গ্রেপ্তার করে পুলিশ। প্রবা ফটো

অভিযুক্ত মোস্তফাকে গ্রেপ্তার করে পুলিশ। প্রবা ফটো

রংপুরের মিঠাপুকুরে পাওনা ৩৫০ টাকা চাওয়াকে কেন্দ্র করে দ্বন্দ্বে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের শিববাজার এলাকার হাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হারুন-অর-রশিদ শিববাজার হাজীপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। অভিযুক্ত মোস্তফা শিববাজার হাজীপাড়া গ্রামের নেসার আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মির্জাপুর ইউনিয়নের শিববাজার এলাকায় হারুন-অর-রশিদ এবং মোস্তফা প্রায়সময়ই একসঙ্গে গাঁজা সেবন করতেন। শনিবার রাতে ৩৫০ টাকা দেনা পাওনার জেরে তাদের মাঝে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে মোস্তফা ক্ষিপ্ত হয়ে হারুনকে ঘুসি মারেন। এতে হারুন পাশের একটি গাছের সঙ্গে খায়। গাছে আঘাত পেয়ে বুকের বামপাশে ছিদ্র হয়ে রক্তপাত শুরু হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এ সময় মোস্তফাকে আটকে রাখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মোস্তফাকে গ্রেপ্তার করে বৈরাতীহাট তদন্তকেন্দ্রের পুলিশ।

এ বিষয়ে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ প্রতিদিনের বাংলাদেশকে জানান, ঘটনাস্থল থেকে মোস্তফাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা