× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রাকচাপায় প্রাণ গেল অটোরিকশার ছয় যাত্রীর

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪ ১৩:৫৬ পিএম

আপডেট : ২৬ অক্টোবর ২০২৪ ১৬:৪৩ পিএম

দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া ট্রাক ও  অটোরিকশা। প্রবা ফটো

দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া ট্রাক ও অটোরিকশা। প্রবা ফটো

নরসিংদীর শিবপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক, নারী-পুরুষসহ ছয়জন নিহত হয়েছেন।

শনিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টায় ইটাখোলা-মঠখলা আঞ্চলিক সড়কের উপজেলার চক্রধা ইউনিয়নের পচারবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শনিবার দুপুরে ইটাখোলা থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা মনোহরদীর উদ্দেশে যাচ্ছিল। উপজেলার চক্রধা ইউনিয়নের পচারবাড়ী পৌঁছালে ইটাখোলাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি একেবারে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই এর চালক-যাত্রী সবাই মারা যান। ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান চালাচ্ছে।

ওসি মো. আফজাল হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ছয়জন মারা গেছেন। এর মধ্যে একজন নারী, বাকিরা পুরুষ। আমরা মরদেহ এবং তাদের পরিচয় উদ্ধারে কাজ করছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা