× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধোবাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪ ১৩:৪৭ পিএম

আপডেট : ২৬ অক্টোবর ২০২৪ ১৫:২১ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ময়মনসিংহের ধোবাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রেজাউল করিম নামে এক বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তার মরদেহটি সীমান্তের ওপারে নিয়ে গেছেন বিএসএফ সদস্যরা।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের মুন্সীপাড়া বিজিবি ক্যাম্প দিগলবাঘ সীমান্ত এলাকায় ১১৩৯/৯ এস পিলারের কাছে এ ঘটনা ঘটে।

নিহত রেজাউল করিম শেরপুরের নারায়ণপুর গ্রামের আবদুস সাত্তারের ছেলে। পেশায় তিনি ওষুধ ব্যবসায়ী। নারায়ণপুর টাউনে মেসার্স রেজাউল মেডিকেল হল নামে ওষুধের ব্যবসা রয়েছে তার।

জানা যায়, রেজাউল করিম স্বল্পমূল্যে ওষুধ আনতে ভারতে যান। বৃহস্পতিবার রাত ৯টার দিকে সীমান্তে বিকট গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। পরে ওই রাতে রেজাউল করিম আর ফেরত আসেননি।

বিজিবি জানায়, অবৈধভাবে ভারত থেকে ওষুধ আনার সময় বিএসএফের গুলিতে তিনি নিহত হন।

শনিবার (২৬ অক্টোবর) সকালে মুন্সীপাড়া বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার হযরত আলী বলেন , রেজাউল করিম অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেছিলেন বলে ধারণা করা হচ্ছে। মরদেহ হস্তান্তরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা বিএসএফের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিয়েছি। ঊর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মরদেহ হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা