× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ত্রিশালে সওজের অবৈধ স্থাপনা উচ্ছেদ

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪ ২১:১৪ পিএম

আপডেট : ২৩ অক্টোবর ২০২৪ ২২:৩৪ পিএম

ত্রিশালে সওজের অবৈধ স্থাপনা উচ্ছেদ

সড়ক ও জনপথ বিভাগ এবং উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ময়মনসিংহের ত্রিশালে মহাসড়কের দুপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযানে শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। 

ত্রিশাল থানা পুলিশের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল আহমেদের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান। সওজ ময়মনসিংহের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ মোফাখখারুল ইসলাম অভিযানকালে উপস্থিত ছিলেন। 

ইউএনও জুয়েল আহমেদ বলেন, ‘মহাসড়কের দুপাশে অবৈধ দখল উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। পুনরায় দখল করার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

উপবিভাগীয় প্রকৌশলী মোফাখখারুল ইসলাম বলেন, ‘ত্রিশাল দরিরামপুর বাসস্ট্যান্ডের চারপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে। আমাদের এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা