× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে বিএনপি নেতাসহ গ্রেপ্তার চার

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪ ১৮:০৬ পিএম

আপডেট : ২১ অক্টোবর ২০২৪ ১৮:২৮ পিএম

গ্রেপ্তার তিনজন। প্রবা ফটো

গ্রেপ্তার তিনজন। প্রবা ফটো

রাজবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে বিএনপি নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এ সময়  তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করেছে।

সোমবার (২১ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন-রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া গ্রামের আ. খালেক শিকদারের ছেলে সাবেক ভিপি ও বিএনপি নেতা আব্দুল মালেক শিকদার, জৌকুড়া গ্রামের কাসেম বিশ্বাসের ছেলে আজম বিশ্বাস (মধু), পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের পাটিকাবাড়ী গ্রামের আলাউদ্দিনের ছেলে মনিরুল ইসলাম, বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড়হিজলী গ্রামের রমজান মোল্যার ছেলে আব্দুল আউয়াল।

ওসি মো. মাহমুদুর রহমান বলেন, রবিবার রাতে উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া গ্রামের কাসেম বিশ্বাসের ছেলে আজম বিশ্বাস (মধু) বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ আজম বিশ্বাস মধু, মনিরুল ইসলাম ও আব্দুল আওয়ালকে গ্রেপ্তার করা হয়। বিএনপি নেতা আব্দুল মালেক শিকদারকে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে থানায় পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা