× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ম্যাজিস্ট্রেটের পথ আটকে ইটভাটা ভাঙতে অনুরোধ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪ ১৭:৪৫ পিএম

ম্যাজিস্ট্রেটের পথ আটকে ইটভাটা ভাঙার দাবি এলাকাবাসীর। প্রবা ফটো

ম্যাজিস্ট্রেটের পথ আটকে ইটভাটা ভাঙার দাবি এলাকাবাসীর। প্রবা ফটো

চাঁপাইনববাগঞ্জের শিবগঞ্জে পরিবেশ দূষণ করায় ইটভাটা ভাঙার দাবিতে ম্যাজিস্ট্রেটের পথ আটকে দিয়েছেন স্থানীয়রা। সোমবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উপর কলয়াদিয়াড় এলাকায় এ ঘটনা ঘটে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

জানা গেছে, ৪ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানের পাশের ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। তারপরই শিবগঞ্জ উপজেলার কয়লাদিয়াড় এলাকায় পরিবেশ দূষণ করা অবৈধ ভাটাগুলো গুড়িয়ে দিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে যথাযথ কাগজ না দেখাতে পারায় স্মার্ট, সনি-১ ও সনি-২ নামে অবৈধ ৩টি ইটভাটা ভেঙে ফেলা হয়। সেখানে থাকা আরও দুটি ইটভাটার বৈধ কাগজ থাকায়, সেগুলো ভাঙেনি প্রশাসন। কাজ শেষে অফিসে ফেরার সময় ওই ইটভাটা দুটি ভাঙতে স্থানীয়রা ম্যাজিস্ট্রেটের পথ আটকে দেন এবং সেগুলোকে ভাঙতে অনুরোধ জানান। 

স্থানীয় বাসিন্দা তাসাউর রহমান বলেন, আমাদের এলাকায় মোট ৫ টি ইটভাটা আছে। অবৈধ এসব ইটভাটায় প্রতিনিয়ত বায়ুদূষণ হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনকে একাধিকবার বলা হলেও কোন পদক্ষেপ নেননি তারা। ভ্রাম্যমাণ আদালত এসে তিনটি ইটভাটা ভেঙে চলে যাচ্ছিলেন। এসময় সময় এলাকাবাসী তার পথ আগলে দাঁড়ায় এবং বাকি দুটি ভাটা ভাঙার অনুরোধ করেন।

পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় এই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল। তিনি বলেন, এখানে মোট ৫ টি ইটভাটা থাকলেও, ৩ টি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। বাকি দুটির কাগজপত্র থাকায় ভাটাগুলো ভাঙা হয়নি।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ বলেন, স্থানীয়রা যে দুটি ইটভাটা ভেঙে দেওয়ার দাবি জানিয়েছেন, তাদের বৈধ কাগজ আছে। এজন্য তাদের ইটভাটা গুলো ভেঙে দেওয়া হয়নি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা