রাজশাহী অফিস
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪ ১৫:৪৪ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৪ ১৫:৪৫ পিএম
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ফটো
এখনও কাজে যোগ না দিয়ে পলাতক থাকা পুলিশ সদস্যরা সন্ত্রাসী হিসেবে বিবেচিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেছেন, পুলিশ বাহিনীর ১৮৭ জন সদস্য কাজে যোগ না দিয়ে পলাতক রয়েছে। তারা এখন সন্ত্রাসী হিসেবে বিবেচিত হবে এবং দেখামাত্রই তাদের গ্রেপ্তার করা হবে।
শনিবার (১৯ অক্টোবর) দুই দিনের সফরে রাজশাহী গিয়ে তিনি একথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ আমলে মেধার বাইরে দলীয় বিবেচনায় বিসিএসে নিয়োগ প্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।