× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিরাজগঞ্জে সম্প্রীতি সমাবেশ

ভাঙা মঞ্চে বক্তব্য দিলেন সাবেক এমপি ইকবাল হাসান মাহমুদ টুকু

সিরাজগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪ ২০:৫১ পিএম

আপডেট : ১৭ অক্টোবর ২০২৪ ২১:০৬ পিএম

অতিরিক্ত নেতাকর্মীর চাপে ভেঙ্গে পড়ে সভামঞ্চ। প্রবা ফটো

অতিরিক্ত নেতাকর্মীর চাপে ভেঙ্গে পড়ে সভামঞ্চ। প্রবা ফটো

সিরাজগঞ্জে বিএনপির সম্প্রীতি সমাবেশ মঞ্চে নেতাকর্মীদের চাপে তিল ধারণের যেন জায়গা ছিল না। গাদাগাদি করে নেতা ও সমর্থকদের অবস্থান ছিল এ সমাবেশে। অতিরিক্ত নেতাকর্মী মঞ্চে ওঠার কারণে মঞ্চটি ভেঙে পড়ে। এতে বিএনপির প্রায় ২৫-৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকালে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন গেট এলাকায় জেলা বিএনপি আয়োজিত সম্প্রীতি সমাবেশে এ ঘটনা ঘটেছে।

তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি স ম আফসার আলী বলেন, ‘দীর্ঘ ২ বছর পর ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইয়ের সিরাজগঞ্জে আগমন উপলক্ষে তাকে একনজর দেখতে ভিড় করেন নেতাকর্মীরা। এত মানুষের চাপ নিতে না পেরে মঞ্চটি ভেঙে পড়লে আমিসহ জেলা ও উপজেলার প্রায় ২০-২৫ জন নেতাকর্মী আহত হই।’

বিকাল ৪টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও সম্প্রীতি সমাবেশের প্রধান অতিথি ইকবাল হাসান মাহমুদ টুকু সম্প্রীতি সমাবেশে উপস্থিত হন। এর আগে জেলা ও উপজেলা বিএনপির নেতারা বক্তব্য দেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘শেখ হাসিনা উন্নয়ন উন্নয়ন করে দুর্নীতি করেছে, জনগণের কোটি কোটি টাকা চুরি করেছে ও জনগণের মাথায় ঋণের বোঝা বাড়িয়ে দিয়ে দেশ লুট করেছে ।বাংলাদেশকে ফোকলা করে চলে গেছে। তারা পুলিশ নষ্ট করেছে সেই সঙ্গে প্রশাসনও নষ্ট করেছে।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘ ১৬ বছরে বিএনপির উপর নানা রকম অত্যাচার, নির্যাতন ও জুলুম করা হয়েছে। গত ১৬ বছর আমার উপর ও আমার পরিবারের উপর নির্যাতন করা হয়েছে। ঘর থেকে বের হতে পারি নাই, কারও বাড়িতে  যেতে পারি নাই,বাজারে  যেতে পারি নাই । রাজাদের অনুমতি ছাড়া । মামলা হামলা করে আমাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে খুনি হাসিনা।’

রাজশাহী বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম আলিমের বক্তব্য চলাকালে মঞ্চটি ভেঙে পড়ে। এ সময় জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম-সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি স ম আফসার আলী, সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুসহ প্রায় ২৫-৩০ জন নেতাকর্মী আহত হন।

জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় উক্ত সমাবেশে জেলা ও উপজেলার তৃণমূলের বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা