× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৩১ ভারতীয় জেলে আটক

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪ ২২:২১ পিএম

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৩১ ভারতীয় জেলে আটক

বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৩১ ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় ৫ টন ইলিশসহ দুইটি মাছ ধরা ট্রলার জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকালে নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিএনএস শহীদ আকতার উদ্দিন নিয়মিত অভিযান পরিচালনাকালে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর থেকে তাদের আটক করে। 

আটকরা ভারতের চব্বিশ পরগনা জেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। বুধবার সকাল সাড়ে ১০টায় পায়রা বন্দরের জেটি এলাকায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনএস শহীদ আকতার উদ্দিন জাহাজের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মসিউল ইসলাম।

এদিকে স্থানীয় একটি সূত্র জানায়, মা-ইলিশ রক্ষায় বাংলাদেশ সরকার ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করায় দেশের জেলেরা মাছ ধরা বন্ধ করলেও ভারতীয় জেলেরা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে অবাধে মা-ইলিশ শিকার শুরু করে। এমনকি তাদের মাছ ধরা ট্রলারে জাল টেনে তোলার জন্য ট্রলিং সংযুক্ত করে তারা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে।

কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম বলেন, নৌবাহিনী কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছে। আটককৃত জেলেদের আদালতে সোপর্দ করা হচ্ছে। জব্দকৃত ইলিশ মাছ ও ট্রলারের বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

উল্লেখ্য, মা-ইলিশ রক্ষায় ১৩ সেপ্টেম্বর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সাগর ও নদীতে ২২ দিনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা