× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৮ মাস ধরে বেতন পায় না ৮৪ শিক্ষক

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিবেদক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪ ২০:৪৮ পিএম

আপডেট : ১৬ অক্টোবর ২০২৪ ২০:৫৭ পিএম

৮ মাস ধরে বেতন পায় না ৮৪ শিক্ষক

মৌলভীবাজারের কুলাউড়ায় উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় ‘আউট অব চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম’র ৮৪ শিক্ষক-শিক্ষিকার বেতন গত আট মাস ধরে বন্ধ। প্রকল্পের আওতায় পরিচালিত বিদ্যালয়ের ঘর ভাড়াও পাচ্ছেন না ভাড়ায় পরিচালিত এসব বিদ্যালয়ের মালিকরা। বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন সংশ্লিষ্ট শিক্ষকরা।

খোঁজ নিয়ে জানা গেছে, ঝরেপড়া বা বিদ্যালয়ে ভর্তি না-হওয়া ৮-১৪ বছর বয়সি শিশুদের দ্বিতীয়বার প্রাথমিক শিক্ষার সুযোগ ও আনুষ্ঠানিক শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনতে ‘আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম’র আওতায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বাস্তবায়নে কুলাউড়ায় মাঠ পর্যায়ে প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পায় আরডিআরএস বাংলাদেশ (রংপুর দিনাজপুর রিহ্যাবিলিটেশন সার্ভিস) ও ইরা। 

প্রকল্পের স্কুলশিক্ষক জয়নাল মিয়া বলেন, কর্তৃপক্ষ গত আট মাস ধরে আমাদের বেতন ও ঘর মালিকদের ভাড়া আটকে রেখেছে। বারবার যোগাযোগ করা হলেও তারা কোনো সাড়া দিচ্ছে না। 

প্রকল্পের সহকারী পরিচালক বিদ্যুৎ বর্মন বলেন, ‘বিল যথাসময়ে জমা দেওয়া হয়েছে। কিন্তু অনুমোদনে দেরি হওয়ায় তাদের বেতন ভাতা ও ঘর ভাড়া পরিশোধ করা হয়নি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন বলেন, আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ডেকে কথা বলেছি। তারা বলেছেন শিক্ষক-শিক্ষিকার বেতন-ভাতার বিলটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বিল অনুমোদন হলে শিক্ষকদের দেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা