উলিপুর (কুড়িগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪ ১৭:৩৯ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৪ ১৮:০২ পিএম
প্রতীকী ছবি
কুড়িগ্রামের উলিপুরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে হাসি আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার তবকপুর ইউনিয়নের মিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আল হেলাল মাহমুদ প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিশু হাসি আক্তার ওই গ্রামের হাফিজুর রহমানের মেয়ে।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে সহপাঠী চাচাতো ভাই আকাশ মিয়ার সঙ্গে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে যান শিশু হাসি আক্তার। এ সময় পানিতে ডুবে নিখোঁজ হন তিনি। চাচাতো ভাই আকাশ মিয়ার আত্মচিৎকারে পরিবারের লোকজন এসে অনেক খোঁজাখুঁজির পর মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক হাসি আক্তারকে মৃত ঘোষণা করেন।
ওসি (তদন্ত) মো. আল হেলাল মাহমুদ বলেন, ‘কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।’