রাজবাড়ী প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪ ১৪:০২ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৪ ১৪:৫৩ পিএম
‘স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ’ এ প্রতিপাদ্যে
নানা আয়োজনের মধ্য দিয়ে রাজবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল সোয়া ১০টার
দিকে রাজবাড়ী জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসক
কার্যালয়ের সামনে থেকে শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান
সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে শহরের
বিভিন্ন বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের হাত ধোয়া শেখানো হয়।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে সংক্ষিপ্ত
আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় রাজবাড়ী সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন, অতিরিক্ত
পুলিশ সুপার শরীফ আল রাজীব, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী
আবু জাকারিয়া, সহকারী নির্বাহী প্রকৌশলী অর্ণব ঘোষ, অ্যাস্টিমেটার মো. নূরনবী ইসলাম
প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় সাবান বা হাত ধোয়ার উপকরণ নিয়ে কমপক্ষে ৩০ সেকেন্ড হাত এপিঠ-ওপিঠ
করার পর ধুয়ে জীবাণুমুক্ত করার অনুরোধ করা হয় এবং হাত জীবাণুমক্ত থাকলে অনেক রোগবালাই
থেকে মুক্ত পাওয়া যায় বলে জানান বক্তারা।